যেকোনো মিক্স সবজি এবং পাতলা ডাল এর জন্য সাতফোড়ন অত্যন্ত কার্যকর, টেস্ট এবং ঘ্রাণ চেঞ্জ করতে বাগারের সময় এক চামচ ব্যবহার করলেই যথেষ্ট !
সকালের নাস্তায় যে কোন মিক্স সবজিতে ব্যবহার করুন।
ব্যবহার বিধি প্যাকেটের উপরে লেখা থাকবে বুঝতে কোন সমস্যা হলে প্যাকেটের গায়ে নাম্বার দেয়া থাকবে জানাবেন সহযোগিতা করবো ইনশাআল্লাহ
পাতলা ডালে বাগারের সময় এক চামচ ব্যবহার করুন।
নিরামিষ পাঁচমিশালী সবজি ভিন্ন টেস্টে জাস্ট এক চামচ।
সাত ফোড়নের মাধ্যমে যে কোন আচার তৈরি করতে পারবেন !
মাংসের মসলার মাধ্যমে মাংস রিলেটেড যে কোন রান্না করতে পারবেন,
গরুর মাংস,মুরগির মাংস,হাঁসের মাংস ,কাচ্চি বিরানী,মোরগ পোলাও,তেহারি,চাইলে মাছ রান্না করতে পারবেন,এক্সট্রা করে আপনার মাছের মসলা কেনা লাগবে না!
ব্যবহারবিধি খুব সহজ প্রতি কেজি গরু অথবা মুরগি মাংসের জন্য চায়ের চামচের 2 চামচ ব্যবহার করুন আপনি রেগুলার প্রসেসেও রান্না করতে পারেন অথবা মেরিনেট করেও রান্না করতে পারেন
বাচ্চাদেরকে জালি কাবাব তৈরি করে দিন, বাসায় মাংস কিমা করে একটা কাবাব দিয়ে ভরপেট ভাত খাবে এবং আপনিও খেতে পারবেন অত্যন্ত সুস্বাদু হবে, ইনশাল্লাহ
আরো দ্বিগুণ স্বাদ কিভাবে বাড়ায় বিয়ে বাড়ি রেস্টুরেন্টে?
চাইলে আপনিও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন
আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে নিন।
এরপর যোগ করুন:আমাদের শাহী গরম মসলা
এক দুই চামচ ঘি ,এক দুই চামচ টক দই,এক দুই চামচ টমেটো সস, এক দুই চামচ বাদাম বাটা,
মাংস ভালোভাবে কষিয়ে নিন: কষানোর সময় বেশি করে তেল ব্যবহার করুন, যখন কষাবেন মাংস থেকে যখন মাংসের তেল বের হবে এবং মসলা এবং মাংসের কালার উজ্জ্বল রং আসবে তখন পরিমাণ মতো পানি ঢেলে দিন।
ফলাফল: এভাবে রান্না করলে আপনার ডিশের স্বাদ হবে একদম বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতো। ইনশাআল্লাহ!